ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৪৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিবাদ

আপডেট: ১২:১৬ পিএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:ফিলিস্তিনের নারী-শিশুসহ ব্যাপক জনগণের সাম্রাজ্যবাদী মদদ ও ষড়যন্ত্রে ইসরাইল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক-কৃষক-জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আজ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হোসাইন এক যুক্ত বিবৃতিতে এ আহবান জানান। বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনসহ সারা পৃথিবীতে আজ যে গণহত্যা ঘটে চলেছে তার জন্য দায়ি হচ্ছে সাম্রাজ্যবাদ ও তার দালালরা। তাই জাতীয় মুক্তি, স্বাধীনতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বিজয় অর্জন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আজ প্রয়োজন ফিলিস্তিনে গণহত্যাসহ সাম্রাজ্যবাদদীদের সকল রূপের অন্যায় আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের শ্রমিকশ্রেণী ও জনগণের ন্যায় সংগত সংগ্রামকে বেগবান করা। ১৯.০৭.২০১৪