বগুড়ায় সালিশে গৃহবধূকে লাঠিপেটার ঘটনায় ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে ২ নম্বর ওয়ার্ডের সদস্য কর্তৃক সালিশে গৃহবধূকে লাঠিপেটার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নারীবাদি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে মঙ্গলবারের (২৫ এপ্রিল) বিভিন্ন দৈনিকের খবরের বরাতে বলা হয়, উপজেলার পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে আব্দুল খালেক ‘জিনের বাদশা’ কবিরাজ নামে পরিচিত। তিনি নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামের ওই গৃহবধূর বাড়িতে প্রায়ই যাতায়াত এবং রাত্রীযাপন করতেন। সেই গৃহবধুর বাড়িতে একটি মেয়ে আছে। স্থানীয়দের ধারণা, সেই মেয়ের সঙ্গে আব্দুল খালেকের অনৈতিক সম্পর্ক রয়েছে সাথে ওই গৃহবধূর সহযোগিতাও আছে। এই ধারণার ওপর ভিত্তি করে স্থানীয়রা শনিবার (২৩ এপ্রিল) নারচী ইউনিয়নের গণকপাড়ার কৌডালা মালোপাড়ায় বিশু প্রামানিকের বাড়িতে সালিশের আয়োজন করে। সালিশে ইউপি সদস্য তরিকুল ইসলাম গৃহবধূ ও কবিরাজ খালেদকে দোষী সাব্যস্ত করে কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা, মারধর, কান ধরে উঠবস এবং প্রকাশ্যে গৃহবধূকে লাঠিপেটা করে।
নির্যাতনের শিকার গৃহবধূকে বেআইনী সালিশের মাধ্যমে অপবাদ দিয়ে নানরকম হয়রানি ও নারীর মর্যাদাহানি এবং জরিমানার ঘটনায় বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বেআইনী সালিশ বন্ধে হাইকোর্ট বিভাগের রায় বাস্তবায়ন বিষয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


