বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ভিসির পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মুখে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
আজ শনিবার সকাল ১০টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমদে বলেন, ‘বিবাদমান পরিস্থিতি সামাল দিতে আগামীকাল রোববার থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ‘
তবে ৩ অক্টোবরের পর ৪ ও ৫ তারিখ শুক্র ও শনিবারের ছুটি রয়েছে। এ ছাড়া ৬, ৭, ও ৮ তারিখ পূজার ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় আগামী ৯ অক্টোবর খোলা হবে বলেও জানান প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ।
এদিকে বশেমুরবিপ্রবি উপাচার্য (ভিসি) প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে বিএনপি-জামায়াতের লোক বলেও আখ্যায়িত করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীর জানান, তারা আগে থেকেই আশঙ্কা করছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করবে। তাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ফাতেমা তুজ জিনিয়ার নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়। যদিও সমালোচনা মুখে তার বহিষ্কারদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর পর থেকেই মূলত বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







