বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে অস্ট্রিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
বাংলাদেশকে উপহার হিসেবে ৯ লাখ ৫৬ হাজার ৫৫০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশটির রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়ান পোস্ট কর্তৃক ২টি স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে এ টিকা হস্তান্তর করা হয়।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসঙ্গে ডাকটিকিট দুটি উন্মোচন করেন।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো গ্রহণ করেন। এ সময় লনস্কি-টিফেন্থাল উল্লেখ করেন, অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল তাদের মধ্যাকার আলোচনায় বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন। তারা অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ, এলডিসি গ্র্যাজুয়েশন, বিমান যোগাযোগ, অভিবাসন, বহুপাক্ষিক সহযোগিতা, পরমাণু নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং চলমান মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ়প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দুই দেশের পররাষ্ট্র সচিব ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ




