বাবর আজমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন দেশটির এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বাবর। এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ে করার বদলে মারধর করেন এবং হুমকি দেন এই ক্রিকেটার।
শনিবার (২৮ নভেম্বর) আচমকা পাকিস্তানের লাহোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন হামিজা মুখতার নামে এই নারী। তার দাবি, বাবর আজম যখন কঠিন সময় পার করছিল, তখন মানসিক ও আর্থিকভাবে তাকে সাহায্য করেছিলেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা দাবি করেছেন, বাবর যখন ক্রিকেটার হয়ে ওঠেনি, তখন থেকে ওকে আমি চিনি। ও গরিব পরিবারের ছেলে ছিল। বাবর আর আমি একই অঞ্চলে বড় হয়ে উঠেছি। আমরা ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। পরবর্তীকালে আমরা একসঙ্গেই থাকতাম। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ও আমাকে অন্তঃসত্ত্বা করে দেয়। ও আমাকে মারধর করে, হুমকি দেয়। ও আমাকে ব্যবহার করেছে। আশা করি আমার ভাই-বোনেরা ন্যায়বিচার পেতে সাহায্য করবেন, যাতে আর কোনও মেয়ের আমার মতো পরিণতি না হয়।
বাবর আজমের সঙ্গে তার কীভাবে পরিচয় ঘটল সে বিষয়ে হামিজা মুখতার বলেন, বাবর আমার স্কুলের বন্ধু ছিল। ২০১০ সালে ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। ও আমার বাড়িতে এসে এই প্রস্তাব দেয়। আমি সেই প্রস্তাব গ্রহণ করি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বোঝাপড়া গড়ে ওঠে। আমরা বিয়ের পরিকল্পনা করি। বাড়িতে সে কথা জানাই। কিন্তু পরিবারের লোকজন রাজি হননি। এরপর আমি আর বাবর বিয়ে করার সিদ্ধান্ত নিই। ২০১১ আমি বাবরের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাই। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। আমরা একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করি। আমি বারবার বিয়ের কথা বলতে থাকি, কিন্তু ও বলে, আমরা বিয়ে করার মতো অবস্থায় নেই। ঠিক সময় এলে আমরা বিয়ে করব।
হামিজা মুখতার আরও জানিয়েছেন, সব খরচ আমাকেই দিতে হত। এমনকী, বাবরের ক্রিকেট খেলার জন্য যে টাকা দরকার হত, সেটাও আমি দিতাম। ২০১৬ সালে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এরপরেই বাবরের আচরণ বদলে যায়। ও আমাকে মারধর শুরু করে, হুমকি দেয়।
-জেডসি
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




