‘বাবার শেষ ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে না আসি’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
‘আমার বাবা যিনি তার সারাটা জীবন রাজনীতি করে কাটিয়েছেন। তার শেষ ইচ্ছা ছিল আমি যেন কোনোভাবেই রাজনীতিতে না আসি। এমনকি আমি তার জীবদ্দশায় রাজনীতিও করি নাই। কিন্তু রক্ত তো কথা বলে। তাই জন্ম থেকে আমার একটায় ইচ্ছা সফল রাজনীতিবিদ হওয়া। জনপ্রিয় রাজনীতিবিদ হওয়া এবং সে কারণে বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও বাবাকে বলেছি আমি ব্যারিস্টারি পড়তে যাচ্ছি। তিনি সেদিন কষ্ট পেয়েছিলেন। উনার চোখে আমি বেদনা দেখেছিলাম।’
শনিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনীতিবিদ অলি আহাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে অলি আহাদকে মূল্যায়ন করার যোগ্যতা আমার নাই। আমি ৯০ দর্শকের সন্তান। আমি সেই রাজনীতি দেখে বড় হয়েছি; যে রাজনীতিতে সফল হিসেবে ধরা হয়, যাদের অগাধ টাকা আছে। যার টাকা দিয়ে লোক আনবার, লোক কিনবার ক্ষমতা আছে। যার বিশাল বড় বাংলো আছে, যার প্রাডো গাড়ি আছে। সুতরাং, একজন রাজনীতিবিদ হিসেবে উনাকে (অলি আহাদ) বুঝবার, উনাকে ধারণ করার, উনাকে লালন করার যোগ্যতা আমার নাই।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশে ৭৩ এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাভী মার্কায় জয় লাভ করেছিলেন বাবা। বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী হিসেবে তার নামও ঘোষণা করা হয়। পরের দিন সকালে বাবার কাছে ফোন আসে, ওপাশ থেকে একজন বলে, কিরে অলি আহাদ জিতলি না আমাকে ছাড়া। পরে সেখানে তাহের উদ্দিন ঠাকুরকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। যতদিন তিনি বেঁচে ছিলেন, এই তীব্র ব্যথা নিয়ে তিনি বেঁচে ছিলেন। তিনি আমাকে এ কথাটি প্রায় বলতেন আমাকে জিততে দিলো না।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




