বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হার ভারতের মেয়েদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারানোর পরে দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল ভারত। নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হারতে হল মিতালি রাজদের। মূলত টপ অর্ডারের ব্যর্থতার ফলেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং। একমাত্র হরমনপ্রীত কউর কিছুটা চেষ্টা করেছিলেন। তাতে কাজ হয়নি। অন্যদিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পরে ফের জয়ে ফিরল নিউজিল্যান্ড।
বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে হারতে হয় ভারতীয় নারী ক্রিকেট দলকে। এবার বিশ্বকাপের ম্যাচে ফের সেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল ভারত। পরে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযানও শুরু করেন মিতালিরা। সুতরাং, এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়েই হোয়াইট ফার্নসদের মোকাবিলা করতে নামে ভারতের মেয়েরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে।
৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েট।
নিউজিল্যান্ডের ৯ উইকেটে ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৬.৪ ওভারে ১৯৮ রানে অল-আউট হয়ে যায়। ২০ বল বাকি থাকতে ৬২ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ব্যর্থ হয় হরমনপ্রীতের একক লড়াই। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭১ রান করে মাঠ ছাড়েন হরমনপ্রীত।
একসময় ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যাওয়া নিউজিল্যান্ডের কেবল সময়ের অপেক্ষা বলে মন হচ্ছিল। তবে স্লগ ওভারে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণ নাগালের বাইরে বেরিয়ে যেতে দেয়নি সোফি ডিভাইনদের। নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৬১। ফ্রান্সেস ম্যাকায় ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন হ্যানা রউই। ঝুলন ৯ ওভারে ১টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৫২ রানে ১টি উইকেট নিয়েছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











