ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:১৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকার পর আগামী ১৭ মে থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ও ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ছাত্রাবাস খুলে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ২৪ মে ঈদুল ফিতরের পর সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ১৭ মে থেকে ছাত্রাবাসগুলো খুলে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনা মহামারি মোকাবেলায় এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে বলে জানান মন্ত্রী।

এদিকে, আজ জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যায়ের যেসব শিক্ষার্থী প্রশাসনের আদেশ অমান্য করে তালা ভেঙে হলে প্রবেশ করেছেন তাদের হল ত্যাগের আহ্বান জানান দীপুমনি। তিনি সতর্ক করে বলেন, তাদেরকে হলত্যাগ করতে হবে। কেউ আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে বিসিএস পরীক্ষা ও আবেদনের তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে পিছিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

-জেডসি