বিশ্বে আরও সাড়ে ১৪ লাখ করোনা রোগী শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৯৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৬৬ হাজার ৪১৬ জনে।
শুক্রবার (১ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের তালিকায় শীর্ষে দক্ষিণ কোরিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৬৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৬ হাজার ২৩০ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৯৮ জন এবং মারা গেছেন ৪২৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ৭ হাজার ৩০৭ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৬১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৮৬০ জনের।
এদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ১১৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ২৫ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ২১১ জন।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩০৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ১২ লাখ ২৮ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩০ হাজার ৪৫ জন মারা গেছেন।
গত একদিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৯২৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৭২২ জনের।
একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩১১ জন এবং মারা গেছেন ১৩৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪২ হাজার ২৭৩ জন মারা গেছেন।
যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ১৯২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৩৭৯ জন মারা গেছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় তুরস্কে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮৯ জন। গত একদিনে জাপানে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৯৭ জন। পোল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৭ জন এবং মারা গেছেন ১৩৩ জন।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ১১৯ জন, ইরানে ৪৬ জন, মালয়েশিয়ায় ৪৪ জন, ফিলিপাইনে ১২৪ জন, ডেনমার্কে ৩০ জন, কানাডায় ৫৯ জন, চিলিতে ১১৩ জন এবং থাইল্যান্ডে ৮৫ জন ও মেক্সিকোতে ১০৩ জন মারা গেছেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



