ব্রহ্মপুত্রে সাঁতরে ১২০ কি.মি. পাড়ি দিলো রয়্যাল বেঙ্গল টাইগার!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ব্রহ্মপুত্রে সাঁতরে ১২০ কি.মি. পাড়ি দিলো রয়্যাল বেঙ্গল টাইগার!
রয়্যাল বেঙ্গল টাইগার সাঁতার কাটল ভারতের গুয়াহাটির ব্রহ্মপুত্রে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ রকম একটি ভিডিও। একটি বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার নদীর ওপারে একটি ছোট দ্বীপে পৌঁছায় ১০-২০ নয়, ১২০ কিলোমিটার দীর্ঘ পথ সাঁতার কেটে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সংক্রান্ত ভিডিও।
কেউই মনে করতে পারছেন না শেষ বার এই অঞ্চলে কবে বাঘের দেখা মিলেছিল। সবে সকালে গঙ্গাস্নান সেরে মন্দিরে পুজো দেবার জন্য তৈরি, তখন উপচে পড়া ভিড় গঙ্গার ঘাটে। পানিতে বাঘের দেখা পাওয়া গেলো তার মাঝেই। কেউ কেউ আশ্রয় নিয়েছেন রীতিমত দৌড়ে নিরাপদ দূরত্বে গিয়ে, আবার কেউ কেউ নিখুঁত সেলফিতে মগ্ন।
আসামের ওরাঙ্গা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে পথভুলে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর মাঝে উমানন্দ মন্দিরে সংলগ্ন ব্রহ্মপুত্রে সাঁতার কাটতে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগারকে। সাঁতার কেটে প্রায় ১২০ কিলোমিটার দূরে একটি ছোট দ্বীপে ওঠে সে।
মঙ্গলবার সকালে নদীতে বাঘের সাঁতারের ভিডিও করেন সেখানে উপস্থিত স্থানীয় ভক্তরা। বাঘ দেখা মাত্রই খবর দেওয়া হয় বন দফতর ও এনডিআরএফ জওয়ানদের।
স্থানীয় লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী তারা সেখানে পৌঁছে বাঘটিকে ধরে ফেলে। পরে তাকে গুয়াহাটির একটি পার্কে নিয়ে যাওয়া হয়। এই সংক্রান্ত একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অনিল ভট্টাচার্য নামে এক পুরোহিত বলেন, সকালের পুজোর সময় বাঘের আগমনের খবর আমরা সকলেই ঘটনাস্থলে ছুটে যাই। ব্রহ্মপুত্রের দক্ষিণ পাশে টেম্পল আইল্যান্ডের ওপারে শহরের রাজভবন এলাকার কাছে মর্নিং ওয়াকার এবং জেলেরা বাঘটিকে দেখেছিলেন। যে জায়গাটিতে বাঘটিকে দেখা গেছে একটি জনপ্রিয় পর্যটনস্থল হিসাবে সুপরিচিত।
পূর্ব কামরুপের ডিএফও রোহিণী বল্লভ সাইকিয়া বলেছেন, বাঘটি সম্ভবত ওরাং জাতীয় উদ্যান থেকে বেরিয়ে এসেছে।
তিনি বলেন, 'আমরা ওরাং জাতীয় উদ্যানের কর্তাব্যাক্তিদের কাছ থেকে জানতে পেরেছি কয়েকদিন আগে পার্ক থেকে দুই থেকে তিনটি বাঘ বেরিয়ে গিয়েছে। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগাররা ভাল সাঁতারু, তাই তাদের মধ্যে একটি নদীতে সাঁতার কেটে গুয়াহাটিতে পৌঁছে থাকতে পারে। প্রাথমিকভাবে চিতাবাঘ বলে সন্দেহ করা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে এটি রয়্যাল বেঙ্গল টাইগার।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








