ভারতে প্রকাশ্য রাস্তায় তরুণীকে পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ভারতের প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে, লিভ-ইন সম্পর্কের জটিলতা আর প্রতিশোধপরায়ণ মানসিকতার বলি হয়ে প্রাণ হারালেন বনজাক্ষী নামে এক তরুণী।
গত রবিবার সন্ধ্যায় সিলিকন ভ্যালি এলাকায় প্রকাশ্য রাস্তায় তাকে জ্যান্ত পুড়িয়ে দেয় তার প্রেমিক বিতাল, পেশায় ক্যাব চালক এই ব্যক্তি ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, চার বছর আগে পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক পরিণত হয় সহবাসে, কিন্তু সেখানে সুখের চেয়ে দুঃখই ছিল বেশি। বিতালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রায়ই মদ্যপ অবস্থায় বনজাক্ষীকে শারীরিকভাবে নির্যাতন করার, এমনকি যৌন নির্যাতনের কথাও শুনেছে প্রতিবেশীরা।
বিতাল তিনবার বিয়ে করেছে এর আগে, অন্যদিকে বনজাক্ষীরও দুটি ব্যর্থ বিবাহিত জীবন ছিল, কিন্তু নতুন সম্পর্কে এসে স্থায়িত্ব খুঁজে পাননি। সম্প্রতি তিনি আলাদা হয়ে যান এবং ঘনিষ্ঠ হন মারিয়াপ্পা নামের এক সংগঠনের কর্মীর সঙ্গে। এ নিয়ে বিতালের মনে জন্ম নেয় প্রবল হিংসা ও প্রতিশোধের আগুন।
রোববার বিকালে পূজা সেরে ফেরার সময় মারিয়াপ্পার সঙ্গে বনজাক্ষীর গাড়ি সিগন্যালে থামতেই সেখানে হাজির হয় বিতাল, সে মুহূর্তের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বনজাক্ষীর গায়ে, ভয়ে পালিয়ে যায় মারিয়াপ্পা ও চালক। দগ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বনজাক্ষী, চিৎকার শুনে দৌড়ে আসেন পথচারী ও ট্রাফিক পুলিশ, তারা আগুন নেভানোর চেষ্টা করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাকে। কিন্তু শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি, সোমবার ভোরেই মৃত্যু হয় তার।
পুলিশের বক্তব্য অনুযায়ী, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ আগেই হুমকি দিয়েছিল বিতাল যে বনজাক্ষী যদি তার না হয় তবে অন্য কারও হবে না।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কে কলহ চলছিল, আলাদা হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও তীব্র হয়। হত্যাকাণ্ডের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় সমাজে, নারী অধিকার কর্মীরা বলছেন এটি কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয় বরং সমাজের নারীর প্রতি সহিংস মানসিকতার বহিঃপ্রকাশ।
ভারতের আধুনিক নগরী হিসেবে পরিচিত বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড ঘটায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। নারী নির্যাতন ও প্রতিশোধমূলক খুন ঠেকাতে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি তুলেছেন অনেকে।
ভারতের বেঙ্গালুরুর এ ঘটনা তাই শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং দক্ষিণ এশিয়ার সমাজজুড়ে নারীর প্রতি সহিংসতার নতুন এক প্রতিচ্ছবি, যা আবারও প্রশ্ন তুলেছে নারীরা সত্যিই কতটা নিরাপদ।
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
- নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব প্রশ্নের মুখে
- শীর্ষস্থান ফিরে পেলেন পাক স্পিনার সাদিয়া ইকবাল
- মন্ত্রিসভায় কোন বিভাগ থেকে কতজন আসল
- সরকারপ্রধান হিসেবে একই পরিবারের ৩য় ব্যক্তি তারেক
- সুপার এইটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিদায়
- আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা
- বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো: রুমিন ফারহানা
- নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
- শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
- নারীরা শুধু ভোটার হয়ে যাবে, এটা কি লজ্জার নয়?
- আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে
- নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা
- পাখির দেশে বাংলাদেশ: বৈচিত্র্য, আবাসস্থল ও সংরক্ষণে চ্যালেঞ্জ
- রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কত বেতন পান?
- নতুন সরকারের শপথ কেন বঙ্গভবনের বাইরে?
- ব্রেন টিউমারে আক্রান্ত অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি
- বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা
- এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা
- নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক অ্যামেলিয়া
- ছুটি শেষে ধীরে ধীরে ঢাকাবাসী ফিরছেন ঘরে
- আজ আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ
- ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর
- প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
- কন্যার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপূর্ব
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান











