ভিয়েতনামে বন্যায় ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ভিয়েতনামের প্রাচীন শহর হিউ প্রবল বর্ষণের পর বুধবার বন্যা কবলিত হয়েছে। এতে শহরটির হাজার হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বিভিন্ন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পর্যটকদের কাছে নগরীটি একটি জনপ্রিয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় গণমাধ্যমে পরিবেশিত ছবিতে শহরের বাসিন্দাদের নৌকায় করে চলাচল করতে দেখা যাচ্ছে।
হিউয়ের বাসিন্দা ভু আন এএফপি’কে বলেন, ‘মঙ্গলবার রাত থেকে খুব দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় শহরটির সর্বত্র বন্যা দেখা দিয়েছে।’
খবরে বলা হয়, সোমবার থেকে দেশটির সমুদ্র উপকূলের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়।
বুধবার কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কোয়াং ত্রি প্রদেশে ২,০০০ জনের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। সেখানে এখনো তিনজন নিখোঁজ রয়েছে।
ভিয়েতনামে বর্ষাকালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। প্রতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ভিয়েতনামে বর্ষাকাল।
ভিয়েতনামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি সপ্তাহান্তে দেশটির দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার আগে আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বন্যা ও ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে এ বছর ১৩৬ জন প্রাণ হারিয়েছে।
এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনাবলী আরো তীব্র এবং ঘন ঘন হয়ে উঠছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






