ভুল চিকিৎসায় মমতার পায়ে ইনফেকশন, নিজেই জানালেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
স্পেন সফরে পায়ের পুরনো আঘাতে নতুন করে চোট পেয়েছিলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন তিনি। পরের দিন, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে তার পায়ের চিকিৎসা হয়।
আজ বুধবার নবান্ন থেকে ভার্চ্যুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ কথা জানান। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের ফলে। সেজন্য হাতে স্যালাইনের চ্যানেল করে যেভাবে স্যালাইন দেওয়া হয়, সেভাবে সাত দিন আমার চ্যানেল করা ছিল। আইভি গিয়েছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি।
ভুল চিকিৎসায় অসুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শে বাড়ির বাইরে বের হতেও পারেননি বলে জানান মুখ্যমন্ত্রী।
জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন নন্দীগ্রামে গাড়িতে ওঠার সময় পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে পরীক্ষা করে জানা যায়, মুখ্যমন্ত্রীর পায়ের হাড়ে চিড় ধরেছে। ভাঙা হাড় জুড়তে প্লাস্টার কাস্টিং করে দেন চিকিৎসকরা। এরপর তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।
কিন্তু মুখ্যমন্ত্রী চিকিৎসকের সেই পরামর্শ মানেননি। ভাঙা পা নিয়েই গোটা রাজ্যে ভোট প্রচার করেন। স্লোগান দেন, ভাঙা পায়ে খেলা হবে। ভোটের পরে যদিও মুখ্যমন্ত্রীর কাস্টিং খুলে দেওয়া হয়। এরপর তার পায়ে কোনো সমস্যা রয়েছে বলে আর শোনা যায়নি।
গত সেপ্টেম্বরে দুবাই ও স্পেন সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাকে রীতিমতো দৌড়াতে দেখা যায়। স্পেন সফর থেকে ফিরেই গত ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তার পায়ের অবস্থা গুরুতর বলে জানা যায়। বিশ্রামে চলে যান তিনি।
গতকাল মঙ্গলবার প্রথম নবান্নে দেখা যায় মমতাকে। আজ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করলেন, তার পায়ের ভুল চিকিৎসা হয়েছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল