ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ১০:৫২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে। রাজধানীর রামপুরা, ধানমন্ডি,বানানীসহ বেশ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পূর্ব ঘোষনা দিয়ে সকাল ১০টার পর থেকে রাস্তায় নেমে আসে তারা। গতকালের মতো আজও ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদ আরিফ উইমেননিউজকে বলেন, ‘নো ভ্যাট অন এডুকেশন’-এর ব্যানারে আজ ঢাকার ৬টি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধানমন্ডি ২৭ নম্বরে চক্ষু হাসপাতালের সামনে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, বনানী, মহাখালী ও উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন। এর মধ্যে ধানমন্ডি ২৭ নম্বর, রাপা প্লাজা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে ও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। অন্যান্য স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ ঘিরে রেখেছে।
তিনি বলেন, শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলছেন শিক্ষার্থীরা। ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল বুধবার পুলিশের হামলায় শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রাজধানীর আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,







