মহামারি শেষ হয়নি, সংক্রমণ বাড়ছে ১১০ দেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনাভাইরাস মহামারি এখনও শেষ হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২৯ জুন) সংস্থাটি জানায়, কোভিড-১৯ মহামারি পরিবর্তন হচ্ছে, তবে এটি শেষ হয়ে যায়নি।
এছাড়া বিশ্বের ১১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেও সতর্ক করেছে ডব্লিউএইচও। বৃহস্পতিবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ‘মহামারির রূপ বদল হচ্ছে, কিন্তু এখনও করোনা সংক্রমণ শেষ হয়নি। করোনা পরীক্ষা, জিনোম সিকোয়েন্সিংয়ের সংখ্যা কমায় আমাদের করোনা সংক্রমণ চিহ্নিতকরণে সমস্যা হচ্ছে। অর্থাৎ ওমিক্রন ও অন্যান্য ভ্যারিয়েন্টগুলোকে চিহ্নিত করার কাজ আরও কঠিন হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের বিএ.৪ ও বিএ.৫ ভ্যারিয়েন্টের কারণেই বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বেই সংক্রমণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক হিসাবে মৃত্যুহার এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা ৬টি অঞ্চলের মধ্যে ৩টিতেই মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।’
ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় হলো টিকা নেওয়া; এই কথাই ফের একবার মনে করিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রতিটি দেশেই তাদের মোট জনসংখ্যার কমপক্ষে ৭০ শতাংশের টিকাদান সম্পন্ন করতে আহ্বান জানানো হয়। গত ১৮ মাসে বিশ্বের বিভিন্ন দেশে ডব্লিউএইচও’র পক্ষ থেকে ১২ হাজার কোটি টিকা পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক বহু মানুষসহ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখনও করোনার টিকা পাননি। মূলত কম উপার্জনের দেশগুলোতেই টিকাদানের হার কম। ফলে সেই দেশগুলোর নাগরিকরা করোনার সামনের ঢেউগুলোতে ব্যাপকভাবে সংক্রমিত হতে পারেন। মাত্র ৫৮টি দেশ এখনও অবধি ৭০ শতাংশ করোনা টিকাদানের হার পার করতে পেরেছে।
গেব্রেইয়েসুস বলছেন, বিশ্বের মাত্র ৫৮টি দেশ এখন পর্যন্ত ৭০ শতাংশ করোনা টিকাদানের হার সম্পন্ন করতে পেরেছে
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী



