মানিকগঞ্জে নারীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় পোশাক কারখানার এক নারী কর্মীকে অ্যাসিড নিক্ষেপ করে মুখমণ্ডল, শ্বাসনালি ও হাত ঝলসে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নারীবাদি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারসহ যথাযথ শাস্তি এবং নির্যাতনের শিকার নারীর সুচিকিৎসার দাবিও জানিয়েছে সংগঠনটি।
রবিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এদিনের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, প্রায় দেড় বছর আগে মানিকগঞ্জ সদরের বেতিলা গ্রামের নাঈম এর সঙ্গে পারিবারিকভাবে ঘটনার শিকার নারীর বিয়ে হয়। মাদকসেবী হওয়ায় নাঈম ঠিকমতো কাজ করতেন না। যৌতুকের জন্য ওই নারীকে মারধর করত। পরে প্রায় চার মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ঘটনার শিকার নারীর ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। নাঈম ওই নারীকে প্রায়ই উত্ত্যক্ত করত। গত ২৮ জানুয়ারি ২০২২ তারিখ শুক্রবার রাতে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ঐইদিন মাঝ রাতে নাঈম ঘরের ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকে ওই নারীকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। অ্যাসিড নিক্ষেপে নির্যাতনের শিকার নারীর মুখমণ্ডল, শ্বাসনালি ও দুই হাতের অধিকাংশ ঝলসে যায়। রাতেই তাঁকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এসিড নিক্ষেপের ঘটনা কিছুদিন কম থাকলেও বর্তমানে এসিড নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণে, এসিড জাতীয় দ্রব্যের অপব্যবহার রোধসহ এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ (সংশোধিত ২০১০) ও এসিড অপরাধ দমন আইন ২০০০ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সেইসাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবিও জানানো হয়।
বিবৃতিতে ঘটনার শিকার নারীর সুচিকিৎসাসহ তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানানো হয়। একইসঙ্গে সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস


