মায়ের প্রশ্ন- কি অপরাধ তার ৮ দিন বয়সী শিশুর?
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
গাজায় ইসরায়েলী হামলায় সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে শিশুদের। গেল তিন সপ্তাহে নিহত শিশুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থা সেইভ দ্যা চিলড্রেন বলছে, পুরো বিশ্বে এক বছরে সংঘাতে যত সংখ্যক শিশু নিহত হয়েছে, তার চেয়ে গাজায় মাত্র তিন সপ্তাহে শিশু মৃত্যুর সংখ্যা অনেক বেশি। হাসপাতালগুলোতেও বাড়ছে আহত শিশুর ভিড়। আর বাবা-মা হারা শিশুদের আশ্রয় হচ্ছে শরণার্থী শিবিরে।
ইসরায়েলী বিমান হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন। ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হচ্ছে শিশুদের। অ্যাম্বুলেন্স থেকেও একের পর এক নামছে আহত শিশুরা। মাত্র কয়েক মাস বয়সী শিশুটিরও আশ্রয় এখন হাসপাতালের বেডে।
আহত এসব শিশুদের মধ্যে সবাইকে বাঁচানো সম্ভব নয়নি। অনেককে জানাতে হয়েছে শেষ বিদায়। এই তিন শিশুকে- পিতার সঙ্গেই দাফন করা হয়েছে এক কবরে।
যারা বেঁচে ফিরেছে, তাদের অনেকেই বাবা-মাকে চিরতরে হারিয়ে এখন দিশেহারা। অনাথ এসব শিশুদের আশ্রয়স্থল- শরণার্থী শিবির। যেখানে নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি। কোনো রকমে একবেলা খেয়ে দিন কাটছে।
কষ্টে আছে নবজাতক ও তাদের মায়েরা। পর্যাপ্ত দুধ, ভ্যাকসিনসহ প্রয়োজনীয় কোন কিছুই মিলছে না গাজায়। সাবিনা নামে এই মায়ের প্রশ্ন- কি অপরাধ তার ৮ দিন বয়সী শিশুর?
ফিলিস্তিনি মায়ের এমন প্রশ্নের উত্তর নেই ইসরায়েলী বাহিনীর কাছে। আন্তর্জাতিক মহলের সব দাবি উপেক্ষা করে হামাসকে নির্মূলে তিন সপ্তাহের বেশি সময় ধরে একটানা গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে তারা।
সেইভ দ্যা চিলড্রেন জানায়, গেল এক বছরে বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতে যত শিশু মারা গেছে, তার চেয়ে অনেক বেশি শিশুর মৃত্যু হয়েছে গাজায়- মাত্র তিন সপ্তাহে।
হামাসের বিরুদ্ধে ইসরায়েলী বাহিনীর এই যুদ্ধ মাত্র শুরু- এটি হবে আরো দীর্ঘ ও কঠিন- ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন বক্তব্যই বলে দিচ্ছে আগামীতে আরো কতো শিশুকে প্রাণ দিতে হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






