মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়াদের স্মরণে ‘আলোর স্মরণে কাটুক আঁধার’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
আজ ১০ ডিসেম্বর বিকাল ৫.২০ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে নারীপক্ষ’র বিশেষ স্মরণ অনুষ্ঠান ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ অনুষ্ঠিত হয়েছে।
১৯৮৮ সাল থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে বিভিন্ন প্রতিপাদ্য নির্ধারণ করে নারীপক্ষ নিয়মিতভাবে “আলোর স্মরণে কাটুক আঁধার” অনুষ্ঠানটি উদ্যাপন করে আসছে।
এবারের প্রতিপাদ্য “একাত্তরের যুদ্ধসন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি”।
কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণ করে মোমবাতি জ্বালিয়ে জাতির বিবেকের কাছে ‘একাত্তরের যুদ্ধসন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি’র দাবী জানাই।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের সাথে সাথে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে উপস্থিত সকলে একটি করে আলোর শিখা জ্বালিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন নারীপক্ষ’র সদস্য রেহানা সামদানী। গান পরিবেশন করেন জলতরঙ্গ ও সোমা দাস। কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দোপাধ্যায় ও আসমাউল হুসনা আঁখি। স্মৃতিচারণ করেন রাজশাহীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, তিনি যুদ্ধের সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং বাংলাদেশের যুদ্ধ সন্তানদের সম্মানের সাথে স্বীকৃতির দাবি জানান। যুদ্ধ সন্তান সুধীর, তিনি তাঁর মায়ের সম্মানের সাথে বেঁচে থাকার স্বীকৃতি ও অধিকারের দাবি করেন। যুদ্ধসন্তান মনোয়ারা আক্তার নিমসানা (মেীলভীবাজার), তিনি তাঁর মায়ের সম্মানের সাথে বেঁচে থাকার স্বীকৃতি ও নিজের স্বীকৃতি এবং অধিকার দাবি করেন।আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। আসুন, আজ এখানে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে প্রজ্জ্বলিত মোমবাতির আলোয় আমরা নিজেদেরকে আলোকিত করি, গড়ে তুলি শোষণ-বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ। যুদ্ধসন্তানদের নিয়ে ইতিহাসের অলিখিত অধ্যায়কে আলোকিত করতে এবং দেশে বিদেশে অবস্থানরত আমাদের সকল যুদ্ধসন্তানের বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাঁদের জন্ম অধিকার প্রতিষ্ঠা করতে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হই, কার্যকর ভূমিকা রাখি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


