যুক্তরাষ্ট্র ও কানাডায় ছড়াচ্ছে হেপাটাইটিস-এ’র সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৫ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দূষিত স্ট্রবেরি খাওয়ার কারণে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছড়িয়ে পড়ছে হেপাটাইটিস এ-এর সংক্রমণ। স্থানীয় সময় শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এক বিবৃতিতে জানায়, গত ৫ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ফ্রেশক্যাম্পো বা এইচইবি ব্র্যান্ড নামে ওই স্ট্রবেরিগুলো যুক্তরাষ্ট্রজুড়ে বিতরণ করা হয়েছিল।
মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে হেপাটাইটিস-এ এর ১৭টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কানাডায় আরও ১০ জনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে কমপক্ষে ১৫টি সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। কানাডায় আলবার্টাতে চারটি এবং সাসকাচোয়ানে ছয়টি সংক্রমণের খবর পাওয়া যায়।
এফডিএ জানায়, ফলটি যুক্তরাষ্ট্রব্যাপী ট্রেডার জো এবং ওয়ালমার্টসহ অন্তত নয়টি গ্রোসারি চেইনে বিক্রি হয়েছিল। তবে কানাডার পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) বলছে, স্ট্রবেরিগুলো সাসকাচোয়ান ও আলবার্টার দোকানে গত ৫ থেকে ৯ মার্চের মধ্যে বিক্রি হয়েছিল; বর্তমানে বিক্রির জন্য সেগুলো আর নেই।
এফডিএ বলছে, ‘যারা তাজা স্ট্রবেরি কিনেছেন এবং পরে খাওয়ার জন্য সেই স্ট্রবেরিগুলো হিমায়িত করেছেন, তাদের খাওয়া উচিত নয়। এগুলো তাদের ফেলে দেয়া উচিত।’
এটি প্রাথমিকভাবে ছড়িয়ে পড়ে যখন একজন অসংক্রমিত ও টিকাবিহীন ব্যক্তি সংক্রামিত ব্যক্তির মল দ্বারা দূষিত খাবার বা জল গ্রহণ করেন। রোগটি দুর্বল স্যানিটেশন বা স্বাস্থ্যবিধির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, ২০১৬ সালে ৭ হাজার ১৩৪ জন এ রোগে মারা গিয়েছিলেন। তবে, অন্য ধরনের হেপাটাইটিসগুলো থেকে এটি একটু ভিন্ন। এটি দীর্ঘস্থায়ী রোগের দিকে পরিচালিত করে না।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



