ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৪:২৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট।  পুরোনো ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট। পুরোনো ছবি

৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি ঘোষণা করা হয়েছে। দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী ও শুক্র-শনিবার মিলিয়ে ১০ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২-৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা এবং ৪-৬ অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

এ ছাড়া পবিত্র আখেরি চাহার সোম্বার জন্য ২১ সেপ্টেম্বর ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর জন্য ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর শুক্র-শনিবার হওয়ায় সব মিলিয়ে ১০ দিন বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগ পানি, বিদ্যুৎ, চিকিৎসা ও প্রহরা ব্যবস্থা যথারীতি চালু থাকবে।