শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। স্কুল-কলেজগুলোয় শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রশাসনের নির্দেশনা মোতাবেক এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানা গেছে, এ দিন আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকরা ফুল দিয়ে বরণ করবেন শিক্ষার্থীদের। প্রথম দিনের ক্লাসে স্বাস্থ্যবিধি পালন সম্পর্কে দেওয়া হবে ধারণা। দীর্ঘ ছুটির অবসাদ কাটিয়ে লেখাপড়ায় মনোযোগী করতে প্রথম ক্লাসেই মোটিভেশনাল বক্তব্য দেবেন শিক্ষকরা। ৬-৮ সপ্তাহ শিক্ষার্থীদের পরীক্ষার চাপ দেওয়া হবে না। ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নেবেন শিক্ষকরা। শিক্ষা
প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংশ্লিষ্ট এলাকার করোনা সংক্রমণও পরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করা হবে।
খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান এলাকার ওয়ার্ড, ইউনিয়নে সংক্রমণের হার ১০ শতাংশ হলে অতি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করে ওই স্কুল চালু রাখার বিষয় পুনর্বিবেচনা করবে শিক্ষা প্রশাসন।
দেশে প্রাথমিক স্তরে শিক্ষার্থী রয়েছে এক কোটি ৭৫ লাখ। মাধ্যমিকে এক কোটি ৩ লাখ আর কলেজে ৫০ লাখ, মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানে ৫০ লাখ। সব মিলিয়ে ৩ কোটি ৭৮ লাখ শিক্ষার্থী ক্লাসে ফেরার অপেক্ষা করছে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিশেষভাবে স্বাগত জানানোর বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুন নাহার গণমাধ্যমকে বলেন, অনেক দিন পর শিক্ষার্থীরা স্কুলে আসবে। বিষয়টি শিক্ষকদের জন্যও আনন্দের। আমরা ১২ তারিখে শিক্ষার্থীদের ক্লাসে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। শিক্ষার্থীরা যখন স্কুলে প্রবেশ করবে, শিক্ষকরা সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ দাঁড়িয়ে স্বাগত জানাব।
তিনি আরও বলেন, ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করার ইচ্ছে আছে আমাদের। করোনা বিস্তারের ঝুঁকি না থাকলে আমরা তা করবো। এমনটাও হতে পারে শিক্ষকরা দাঁড়িয়ে করতালি দিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানাবেন।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত





