শেখ রাসেল অনুর্ধ্ব ১৫ ফুটবল আজ শুরু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২১ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন জেলার ৮টি দলের অংশগ্রহণে আজ মঙ্গলবার শুরু হচ্ছে ‘শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট’।
নক আউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস ফুটবল ক্লাব একাডেমি, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমি, শেখ মনি ক্রীড়া চক্র, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া।
টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৩ নভেম্বর বিকেল ৪.০০ টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ণ ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন মুজিবর রহমান চৌধুরি(নিক্সন) এমপি (ফরিদপুর -০৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারুনুর রশীদ। পুরষ্কার বিতরণে সভাপতিত্ব করবেন শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সভাপতি আহমেদ আসিফুল হাসান।
টুর্নামেন্ট উপলক্ষ্যে সোমবার রাজধানীর মিনিষ্টার্স এপার্টমেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান। এ সময় একাডেমীর সিনিয়র সহ- সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা, শেখ রাসেল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সহসভাপতি হাবিব শেখ ও সাধারণ সম্পাদক শামীম কবিরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহমেদ আসিফুল হাসান বলেন, ‘এ বছর আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আগামী বছর থেকে ১৮ অক্টোবর শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষ্যে কেবল ফুটবল নয়, একটি ক্রীড়া উৎসব করতে চাই আমরা।’
তিনি আরও বলেন, ‘ফুটবলের পাশাপাশি আমরা অন্য ডিসিপ্লিনেও খেলতে চাই। সে লক্ষ্যে কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, হ্যান্ডবলসহ বেশ কিছু ডিসিপ্লিনের ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা ওই সব ডিসিপ্লিনেও খেলবো।’
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











