সবার আগে শিক্ষকদের সম্মান: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আমাদের শিক্ষকদের জন্য যে স্থানটা দরকার, তা দিতে হবে। যত বেশি বরাদ্দ দরকার তা দিতে হবে। অন্য সবকিছুর আগে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ, সবার আগে আমাদের শিক্ষকদের সম্মান। আর এ ক্ষেত্রে একাডেমিক সুপারভাইজারদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। এটা প্রতিনিয়ত করতে হয় তাই করছি এমনটা মনে করলে হবে না।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘পরিমার্জিত শিক্ষাক্রম ট্রাই-আউট কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট উপজেলা একাডেমিক সুপারভাইজারগণের প্রশিক্ষণ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা কতকিছু শিখি, কিন্তু তা প্রয়োগ করতে শিখি না। আমরা কতকিছু শিখে ফেলছি, কিন্তু সেটা কাজে লাগাতে পারি না। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় বরং যা শিখবো তার প্রয়োগও শিখতে হবে, মানুষ হওয়ার জন্য শিখবো। আর তাহলেই শিক্ষা পরিপূর্ণ হবে।
ডা. দিপু মনি বলেন, সরকার অনেকগুলো জাতীয় লক্ষ্য হাতে নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য শিক্ষাই মূল হাতিয়ার। আমরা বলছি চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে, আসলে কড়া নাড়ছে না দরজা ভেঙে ভিতরে আসার মতো অবস্থা। সেখানে আমরা প্রস্তুত কিনা, আমরা তো আসলেই সেভাবে প্রস্তুতও নই এখনো। আর এই প্রস্তুতি নিতেও হাতিয়ার শিক্ষা।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়। শিক্ষার্থীদের জিজ্ঞাসা করার সুযোগ দিতে হবে। পড়াশোনাটা যেন কষ্টকর দিক না হয়। শিক্ষার্থীরা যেন উৎসাহ এবং উদ্দীপনার সাথে পড়ালেখাকে গ্রহণ করে। এসব বিষয় নতুন শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ