ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজসহ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-১, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরাতন হোম ইকনোমিক্স কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস‌ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা কমিটির দেয়া তথ্যমতে, এবার বিজ্ঞান অনুষদে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি।