‘সাহসী ভাস্কর্যের ভুবন’ শীর্ষক ভাস্কর্য প্রদর্শনী চলছে জাদুঘরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৪ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
সম্প্রতি জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে ভাস্কর আইভি জামানের একক ভাস্কর্য ও পেইন্টিং প্রদর্শনী। ‘সাহসী ভাস্কর্যের ভুবন’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস।
এটি শিল্পীর চতুর্থ একক ভাস্কর্য ও পেইন্টিং প্রদর্শনী। আইভি জামান তার শিল্পকর্মে স্পেস ও ম্যাসের ভাস্কর্যভিত্তিক সম্পর্ক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার প্রতিটি ইমেজেরই একটা সুসংবদ্ধ অর্থ ও নিশ্চুপতা বিদ্যমান। আর এ নিশ্চুপতার মাঝেই তিনি পাথর, মার্বেল, কাঠ দিয়ে তৈরি করেছেন অনন্য এক অবয়ব। প্রদর্শনীর অধিকাংশ কাজই বৈচিত্রময় ও সমৃদ্ধ। অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বকীয়তা রয়েছে অনেক ভাস্কর্যে।
আইভি জামান একজন পুরোদস্তুর ভাস্কর্য শিল্পী। তার ছবির স্তুতি দেশ পেরিয়ে বিদেশে সমাদৃত। এদেশের ১২টি বিখ্যাত ভাস্কর্য শিল্প তার করা।
শিল্পী আইভি জামান অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এদেশের মেয়েরা এখনো ভাস্কর্য বিষয়ে পড়ালেখার পরেও এ নিয়ে কাজ করতে সাহস পায় না।
তিনি বলেন, এদেশের নারীদের অর্থনৈতিক মুক্তি দরকার। তাহলেই কেবল তাদের কাজের সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পাবে। আমি আশা করি এই প্রদর্শনী ভাস্কর্য শিল্পের প্রতি আগামী প্রজন্মকে আগ্রহী করে তুলবে।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির এ প্রদর্শনী উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। জাদুঘর চলাকালীন সময়ে প্রদর্শনী খোলা থাকবে ১০ জুলাই পর্যন্ত।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


