সিরিয়া সীমান্তে সাংবাদিক সেরেনার রহস্যজনক মৃত্যু আজও প্রশ্ন
শিহাব শাহীন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২৪ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার
তিন বছর আগে এই অক্টোবরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সীমান্তে রহস্যজনকভাবে নিহত হন ইরানি সংবাদ সংস্থা `প্রেস টিভি`র সাংবাদিক সেরেনা শিম। ২৯ বছর বয়স্ক সেরেনা লেবানিজ বংশোদ্ভূত আমেরিকার নাগরিক। তুরস্ক-সিরিয়া সীমান্তে সিরিয়ার `কোবানি` শহরের কাছে আইএস মিলিট্যান্ট ও কুর্দি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের খবর সংগ্রহ করে সিরিয়া সীমান্তের কাছাকাছি তুরস্কের শহর সুরুক থেকে ভাড়া করা গাড়িতে নিজ হোটেলে ফিরছিলেন তিনি।
গাড়ি দুর্ঘটনায় সেরেনার মৃত্যু সত্যি সত্যি দুর্ঘটনা না হত্যা, সেই সন্দেহের ঘোর এখনো কাটেনি! বিশ্ব সম্প্রদায়, যুদ্ধক্ষেত্রে কাজকরা অন্যান্য সাংবাদিক ও ইরানিয়ান প্রেস টিভি কর্তৃপক্ষের মাঝে এই সন্দেহ ঘনীভূত হওয়ার কারণ রয়েছে। নিজ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রেস টিভিকে সাক্ষাৎকার দেয়ার একদিন পরই গাড়ি দুর্ঘটনায় সেরেনা নিহত হওয়া।
সাক্ষাৎকারে সেরেনা বলেছিলেন, তুরস্ক গোয়েন্দা সংস্থা (এমআইটি) তাকে স্পাই হিসাবে চিহ্নিত করেছে এবং মৃত্যুর হুমকী দিয়েছে’। ১৯৮৫ সালে জন্ম নেয়া সেরেনা তার ২ বছর বয়সী শিশু কন্যা ও ৪ চার বছর বয়সী শিশু পুত্রের নিরাপত্তা ও ভবিষ্যত নিয়েও উদ্বিগ্ন ছিলেন।
তুরস্ক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তুরস্ক সীমান্ত দিয়ে বিশ্ব খাদ্য সংস্থার ট্রাকে করে আইএস জঙ্গিরা সিরিয়া প্রবেশ করছে। তুরস্ক গোয়েন্দা সংস্থা আইএসদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। সরাসরি যুদ্ধক্ষেত্রে অবস্থান করে সেরেনা এই সমস্ত ছবি ধারন করেন এবং ভিডিও করেন। যুদ্ধক্ষেত্র থেকে সেরেনার পাঠানো সংবাদ, ছবি ও ভিডিও ফুটেজ বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার যুদ্ধে তুরস্কের সম্পৃক্ততার বিষয়টি পরিস্কার হয়ে যায়। সেই সাথে জঙ্গি পরিবহনে বিশ্ব খাদ্য সংস্থার ট্রাক ব্যবহার ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর পরপরই তুরস্ক গোয়েন্দা সংস্থা সেরেনাকে হত্যার হুমকী দেয়। এই হুমকীর কথা প্রকাশ করে দেয়ার একদিন পরই সেরেনা গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
আমেরিকার বন্ধু এবং ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্কের গোয়েন্দা সংস্থা আমেরিকান নাগরিক সেরেনাকে হত্যার হুমকী দিলো এবং পরবর্তীতে তুরস্ক সীমান্ত শহরেই সেরেনা নিহত হলো। কিন্তু এ হত্যার নিন্দা বা দুর্ঘটনা তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনে আমেরিকার প্রশাসন ও মিডিয়ার মাঝে কোনো আগ্রহ পরিলক্ষিত হয়নি। বরং তারা একেবারে নীরব ছিলো।
অথচ আমেরিকার আরেক সাংবাদিক জেমস ফলি অপহরণ হলে আমেরিকা আইএস দমনের নামে সিরিয়ায় আক্রমনের অজুহাত খুঁজে পায়। প্রেসিডেন্ট বারাক ওবামা ফলিকে অপহরণ ও হত্যায় নিন্দা ও দুঃখ প্রকাশ করেন। তার কর্মের বয়ান দিয়ে শোক গাঁথা রচনা করে বাণী দেন! দেশের প্রেসিডেন্টের এই ধরনের বিবৃতিতে ফলির মৃত্যুতে আমেরিকার রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব কি তা প্রকাশ পায়। কিন্তু সেরেনার ব্যাপারে তিনি কোন বিবৃতি দেন নি।
সেরেনার হত্যার ব্যাপারে আমেরিকার জনগণ, মিডিয়া এবং রাষ্ট্র হিসাবে আমেরিকার মৌনাতা ছিল, আমেরিকান প্রশাসনের ডাবল স্ট্যান্ড-এর এক অনন্য উদাহরণ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


