সুচিত্রা সেন হাসপাতালে
আপডেট: ০৯:১১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক
ঢাকা : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন হাসপাতালে৷ তিনি শ্বাস কষ্টে আক্রান্ত হয়েছেন৷ ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়৷ কয়েক দিন ধরে সর্দি, জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি৷
বেলভিউ হাসপাতালে ডা. সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে আছেন সুচিত্রা সেন৷ শুক্রবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছে৷ শুরুতে তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হয়৷
শুক্রবার হাসপাতাল থেকে জানানো হয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷ চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি৷ জ্বর ও শ্বাসকষ্ট কিছুটা কমেছে৷ হাসপাতালে তাঁর কক্ষে চিকিত্সক আর নির্দিষ্ট নার্স ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এখন তিনি সু্যপ ও সেদ্ধ খাবার খাচ্ছেন৷
শুক্রবার সন্ধ্যায় সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন হাসপাতালে মাকে দেখতে যান৷ তিনি চিকিত্সকদের কাছ থেকে সুচিত্রা সেনের স্বাস্থ্যের খোঁজ নেন৷ চিকিত্সকদের মতে, আরও দিন তিনেক সুচিত্রা সেনকে হাসপাতালে থাকতে হবে৷ সুচিত্রা সেনের বয়স এখন ৮২ বছর৷
ষাট ও সত্তর দশকের ভারতীয় বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেত্রী সুচিত্রা সেন৷ আজও তার অভিনীতি ছবিগুলো সমানভাবে জনপ্রিয়৷ কিংবদন্তীর নায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেধে তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দেন দর্শককে৷ অভিনয়শৈলীর গুণে সুচিত্রা সেন চিরস্থায়ী আসন করেন নেন দর্শক হৃদয়ে৷ তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন৷ তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পুরস্কার পন (শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার-সাত পাঁকে বাধা (১৯৬৩) ছবির জন্য মস্কো চলচ্চিত্র উত্সব)৷ দীর্ঘ পঁচিশ বছরের অভিনয় জীবন থেকে অবসর নেয়ার পর এই স্বপ্নের অভিনেত্রী আর দর্শকের সামনে আসেননি৷ কোলকাতায় নিজ বাসায় তিনি নিভৃতেই বসবাস করছেন৷ তার অভিনীত সিনেমারগুলোর মধ্যে উল্লেখযোগ্য পথে হলো দেরি, হারানো সুর, সাত পাঁকে বাধা, শিল্পী, দীপ জ্বেলে যাই, সপ্তপদী, বিপাশা, চাওয়া-পাওয়া প্রভৃতি৷
২৯ ডিসেম্বর ২০১৩
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










