ঢাকা, মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ ৬:০০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১ গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান আগামী ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ আয়োজনে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন।

২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীদের পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব।

রাস উৎসব উদযাপন কমিটি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগর তীরে দুবলার আলোরকোলে শত বছর ধরে এ উৎসব হয়ে আসছে। এবারও নির্বিঘ্নে উৎসব পালনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এসব পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল থাকবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসবে যাওয়ার জন্য শুধু সনাতন ধর্মাবলম্বীরা অনুমতি পাবেন। এজন্য পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে এবং বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করতে হবে।

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, পুণ্যার্থীবাহী নৌযানগুলো শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া সুন্দরবনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। এছাড়া কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল বা করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।