স্তন ক্যান্সার সচেতনতা দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
আজ ১০ অক্টোবর, স্তন ক্যান্সার সচেতনতা দিবস। দেশে ১০ম বারের মত পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে সকাল ৯টায় শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে একটি গোলাপি সড়ক শোভাযাত্রা নিয়ে প্রেসক্লাব পর্যন্ত যাবে ক্যান্সারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠনের মোর্চা বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। এসময় রাস্তায় সাধারণ মানুষের কাছে স্তন ক্যান্সারের প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ একটি বাংলা লিফলেট বিতরণ করবে তারা।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী উদযাপন বক্তৃতা দেবেন। এরপর স্তন ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মোজাহেরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ড. হালিদা হানুম আখতার, ডা. আবু জামিল ফয়সল ও ডা. আব্দুস সবুরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন দশজন সাংবাদিককে স্তন ক্যান্সার সচেতনতায় অসাধারণ ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা স্মারক তুলে দেয়া হবে। বিশিষ্ট কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীকে স্তন ক্যান্সার সচেতনতার শুভেচ্ছা দূত হিসেবে সংবর্ধনা জানানো হবে। এছাড়া ক্যান্সারবিজয়ী প্রয়াত বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ কাজী রোজীর জন্য শোক ও দোয়া পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন নাছিমা বেগম এনডিসি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ছয়েফ উদ্দিন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় ও সিনিয়র সাংবাদিক, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন। সভাপতিত্ব করবেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি