স্বপ্নপূরণের সিঁড়িতে দাঁড়িয়ে অসহায় মেঘলা
মনির হোসেন জীবন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
বাবার সাথে মেঘলা
এসএসসিতে জিপিএ ৫ পেয়ে স্বপ্নের সিঁড়িতে পা রেখেছে মেহেরপুরের মেধাবী মেয়ে মেঘলা। কিন্তু মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে অক্ষম বাবা মাইকেল মন্ডল। তাই মেঘলার ভবিষ্যত নিয়ে চিন্তিত এই দরিদ্র পরিবারটি। নুন আনতে পান্তা ফুরায় যে পরিবারের, সেখানে মেয়ের লেখাপড়ার খরচ যোগাবে কে?
মুজিবনগর উপজেলার রতনপুর খ্রিস্টান পল্লীর শারিরিক প্রতিবন্ধী মাইকেল মন্ডলের এক ছেলে ও এক মেয়ে। তার সংসার ও দুই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চলে চায়ের দোকানের আয় দিয়ে।
এবার এসএসসিতে জিপিএ ৫ পাওয়া মেঘলার স্বপ্ন ডাক্তার হওয়ার। নিজেকে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেঘলা। দুই ভাইবোনের মধ্যে মেঘলা ছোট। এবছর সে এসএসসি পরীক্ষায় মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর আগে একই স্কুল থেকে সে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯ পায়। এ ছাড়া পিইসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পায়। তার একমাত্র ভাই ডিপ্লোমা পড়ছে।
এ বছর মেঘলা মেহেরপুর সরকারি কলেজে ভর্তি হতে চায়। কলেজের হোস্টেলে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল রেজাল্টও করতে চায়। বিজ্ঞান বিভাগে এইচএসসি পড়তে দু’টি বছর প্রতি মাসে মোটা অংকের টাকা গুনতে হবে মা-বাবাকে।
এই ভেবেও রাতে ঘুমাতে পারছেন না তার গৃহিণী মা বন্যা মন্ডল। শারিরিক প্রতিবন্ধী স্বামী মাইকেল মন্ডলের আয়ের একমাত্র পথ চা বিক্রি। তার আয়ে সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরায়। তাই তিনি কি করে মেয়ের লেখাপড়ার খরচ যোগাবেন।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে মেঘলাকে সাথে নিয়ে বাবা মাইকেল মন্ডল যান মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির কাছে।
ওসমান গনি বলেন, ‘মেঘলার ভবিষ্যৎ চিন্তা করে আমার অফিসে বাবা মেয়ে একসাথে এসেছিলেন। তারা কেঁদে ফেলেন। দোয়া করি মেঘলা মন্ডলের স্বপ্নপূরণ হোক। তার বাবার মুখে হাসি ফুটুক। আমি মেঘলার ভর্তি খরচের ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু পরবর্তীতে আর্থিক অনটনে তার এ স্বপ্ন অধরা থেকে যাবে না তো?'
আজ মেঘলার বাবা মাইকেল মন্ডল অশ্রু ভরা চোখে বলেন, ‘মেয়ের ভাল ফলাফলে বহু মানুষ বাহবা দিচ্ছেন। কিন্তু একজন প্রতিবন্ধী পিতার মেধাবী মেয়ের লেখা-পড়ার খরচ যোগাতে কেউ পাশে এসে দাঁড়াচ্ছেন না। আমিও চাই আমার মেয়ে লেখাপড়া শিখে অনেক বড় হোক। একদিন সে পরিবারের অভাব আর দুঃখ ঘোচাবে। কিন্তু আমি কি করে মেয়ের লেখাপড়ার খরচ যোগাবো?'
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




