২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ২৩ লাখ ৫৩ হাজার ৪১১ জন আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ২৩ লাখ ৫৩ হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছে। এর আগে গতকাল (শনিবার) শনাক্ত হয়েছিল ৩১ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন। অর্থাৎ আগের দিনের (শনিবার) তুলনায় নতুন শনাক্ত কমেছে ৮ লাখের বেশি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৫ জন। গতকাল যা ছিল ৭ হাজার ৬২৫ জন।
রোববার (১৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ১১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার ২৬৩ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ৮৮২ জন। রাশিয়ায় মারা গেছেন ৭২৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ১৭৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ২৮৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪২৬ জন এবং মারা গেছেন ২৩৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন ১৪৮ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ১২৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ১৪৪ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ১২৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৫২০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৭৭ জন, পোল্যান্ডে ৪২৯ জন, দক্ষিণ আফ্রিকায় ১৬১ জন, ফিলিপাইনে ৪৩ জন, কানাডায় ১৪৬ জন, মেক্সিকোতে ১৯৫ জন এবং ভিয়েতনামে ১৩৯ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী









