৩ সাংবাদিক পেলেন টিআইবির পুরস্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সমাজকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতি প্রতিরোধকারী সব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সেই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা এবং দুর্নীতিবাজদের শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনাও জরুরি বলে উল্লেখ করেন তিনি। আর সাংবাদিকদের সাহসীকতার সঙ্গে নিরপেক্ষ হয়ে কাজ করার পরামর্শও দেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২ প্রদান করা হয়। এতে চার ক্যাটাগরিতে একটি ইলেকট্রনিক মিডিয়ার অপরাধবিষয়ক অনুষ্ঠান টিমসহ তিনজন সাংবাদিককে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এ সময় দুর্নীতি প্রতিরোধে চারটি বিষয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এ জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। তবে তা শুধু কাগজে-কলমে হলে হবে না। এটাকে বাস্তবে রূপ দিতে হবে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে নানান ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন। কিন্তু এগুলো বাস্তবায়নের খুব বেশি পদক্ষেপ দেখা যায় না।
প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন খুলনার ‘দৈনিক পূর্বাঞ্চল’-এর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। জাতীয় সংবাদপত্র বিভাগে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান। আর টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সেলের সম্পাদক অপূর্ব আলাউদ্দিন। এ ছাড়া টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে পুরস্কার পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’।
বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আর বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানের টিমকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডেটা সাংবাদিকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সাংবাদিক জুলফিকার আলি মাণিক, রিয়াজ আহমেদ, তালাত মামুন, বদরুদ্দোজা বাবু প্রমুখ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



