৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চসিকের বই মেলা
উইমেননিউজ২৪ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ৯ ফ্রেরুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। ২৩ দিনব্যাপী এ বই মেলা শেষ হবে ২ মার্চ। রোববার (১৪ জানুয়ারি) নগর ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন। এ সময় বই মেলার স্থান হিসেবে নগরের সিআরবির শিরীষতলা এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্ক প্রস্তাব করেন মেয়র।
মেয়র রেজাউল বলেন, চট্টগ্রামের অমর একুশে বই মেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরিষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বইমেলা এবার শিরিষতলায় করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বই মেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।’
তিনি আরও বলেন, “বই মেলাকে সফল করতে যে উপ-কমিটিগুলো গঠন করা হবে। উক্ত কমিটি ঠিকভাবে কাজ করলেই বই মেলা সফল হবে বলে আমি মনে করি। বই মেলাকে সফল করতে প্রয়োজন সমন্বিত প্রয়াস, কেউ ইগোতে ভুগলে বই মেলা সফল করা যাবেনা। উৎসবমুখর বাঙ্গালীর প্রাণের উৎসব এই বই মেলা হয়ে উঠে বাঙালির মিলন মেলায়।’
সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মী, পেশাজীবি ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যদের সাথে অমর একুশে বইমেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ গিয়াসউদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, প্রফেসর ড. মুহিতুল আলম, কবি ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, মহিউদ্দিন শাহ আলম নিপু, মোঃ জামাল উদ্দীন, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, রেহেনা চৌধুরী, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, কবি রাশেদ রউফ, কামরুল হাসান বাদল, দীপক দত্ত, মিজানুর রহমান শামীম, সাইফুল ইসলাম বাবু, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, আবদুল হালিম দোভাষ, সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান।
উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, ড. আজাদ বুলবুল, কবি ও লেখক অভিক ওসমান, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, মুহম্মদ নুরুল আবসার, কবি আইউব সৈয়দ, ড. সৌরভ সাখাওয়াত, ড. শামসুদ্দীন শিশির, মাসুদ বকুল, সনজিত আচার্য্য, শাহীন চৌধুরী, প্রভাষক তাসকিয়াতুন নূর তানিয়া, সঞ্জয় পাল, সাহাবুদ্দীন মজুমদার, চৌধুরী জসীমুল হক, দীপেন চৌধুরী, কালাম চৌধুরী, কামাল পারভেজ প্রমুখ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




