বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নেয়ায় পর্যাপ্ত বিনিয়োগ আকৃষ্ট করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানিয়েছেন।
০৬:১৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৯৭৭, মৃত্যু ৩৯
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। এছাড়া, করোনায় আরও ৩৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০৬ জনে।
০৩:৩৩ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বৈরুতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪
লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় আরো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে বৈরুতের ওই বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু হলো। আহত হয়েছেন আরো ৭৮ জন।
১১:৩৬ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
করোনায় সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যু
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১১:২৩ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
আজ ২২ শ্রাবণ, বিশ্বকবির প্রয়াণ দিবস
আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। মহাকালের চেনাপথ ধরে প্রতিবছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী ভক্তদের কাছে একটি শূন্য দিন। কারণ এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিন।
০২:৫৫ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
সিনহার মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা: সংবাদ সম্মেলনে সেনা ও পুলিশ প্রধান
কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। আজ বুধবার এ সম্মেলনে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনাকে তারা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন।
০৬:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
দেশে আরো ৩৩ মৃত্যু, শনাক্ত ২,৬৫৪
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৫৪ জন এবং মৃত্যু হয়েছে আরো ৩৩ জনের।এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ২৬৭ জনে।
০২:৫৯ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
লেবাননের বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত
লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণে মেহেদি হাসান ও মিজানুর রহমান নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা আশরাফি এলাকায় বসবাস করতেন। এছাড়া আট শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
০২:৩৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
১৫ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী
১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করে দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা ও তার পরিবারের সদস্য-স্বজনদের পাশাপাশি আর্মি অফিসাররা তাদের সহকর্মীদেরও হত্যা করেছে। আজ দেশের মানুষ মারা গেলেও প্রধানমন্ত্রীর কাছে জনগণ বিচার চায়।
০২:২৮ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ ৫ আগস্ট বুধবার। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন শেখ কামাল।
১২:২১ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
মামলা করতে কক্সবাজারে মেজর সিনহার পরিবার
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় কক্সবাজার আদালতে পৌঁছেছেন তার বোন শারমিন শাহরিয়া। তার সঙ্গে পরিবারের আরও অন্য সদস্যরাও রয়েছেন।
১১:৩৪ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
সিনহার মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন
কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেক পোস্টে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:৩৮ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
দেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন এবং মৃত্যু হয়েছে আরো ৫০ জনের।এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২০ জন।
০৩:০২ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
চীনা ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান বলেছেন, এক চীনা কোম্পানির তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের ফেজ-থ্রি ট্রায়াল বা তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহার বাংলাদেশে করার অনুমোদন দিতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়।
০৩:০১ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে যাওয়া মানা
জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাসার বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া দোকান-পাট, শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।
০৪:০৩ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩০, আক্রান্ত ১৩৫৬
দেশে দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও ৩০ জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ১৮৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।
০৩:২৫ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
চলাচলে নিয়ন্ত্রণসীমা বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত
করোনাভাইরাসের কারণে দেশে নিয়ন্ত্রিত চলাচল সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে। এতে ১০টি বিষয়ের কথা বলা হয়েছে।
০২:২৬ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, নেই কর্মব্যস্ততা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ আজ। এছাড়া সোমবার খুলছে অফিস, আদালত, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।
১১:৫৮ এএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীকে মমতার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
০৪:২৩ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার
দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২২, শনাক্ত ৮৮৬
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। এছাড়া করোনায় আরো ২২ জন মারা গেছেন।এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২২ হাজার ৬৪ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ১৫৪ জনে।
০২:৪৯ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার
মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারির সময়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য।
০১:৩০ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার
সারাদেশে ঈদুল আজহা উদযাপিত
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার সারাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই এবারের ঈদ উদযাপিত হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস, সাথে যোগ হয়েছে দীর্ঘস্থায়ী বন্যা।
১১:২৩ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
দেশে একদিনে আরো ২১ মৃত্যু, শনাক্ত ২১৯৯
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন মারা গেছেন আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন সুস্থ হলেন আর মোট মৃতের সংখ্যা তিন হাজার ১৩২ জন।
০৩:৪৮ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে: রাষ্ট্রপতি
অসহায় মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে দিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রাণঘাতি করোনাভাইরাসের মহামারি আর বিস্তীর্ণ এলাকায় বন্যার মধ্যে এসেছে এবারের পবিত্র ঈদুল আজহা, এই দুর্যোগের দিনে বন্যার্ত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।
০২:০৭ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ



































