অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারেন যারা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জন।
অন্তর্বর্তী সরকারের আকার কেমন হতে পারে, সে সম্পর্কে গতকাল বুধবার ধারণা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সন্ধ্যা ৭টার দিকে সেনা সদর দপ্তরে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-একজন বেশিও হতে পারে।’
জানা গেছে, শপথ নেওয়ার পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড. ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন। এ জন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ জন্য গতকাল বুধবার বঙ্গভবনে শপথসংক্রান্ত প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
অন্তর্বর্তী সরকারের আকার কেমন হতে পারে, সে সম্পর্কে গতকাল বুধবার ধারণা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সন্ধ্যা ৭টার দিকে সেনা সদর দপ্তরে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-একজন বেশিও হতে পারে।’
এদিকে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা তুলে ধরার কথা থাকলেও রাত ৯টা পর্যন্ত আন্দোলনের সমন্বয়কেরা রূপরেখা চূড়ান্ত করতে পারেননি।
তবে সমন্বয়কেরা বলছেন, তারা এমন একটি অন্তর্বর্তী সরকারব্যবস্থার প্রবর্তন করতে চান, যারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করতে সক্ষম হবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র থেকে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ড. ইউনূসসহ ১৭ জনের একটি প্রাথমিক তালিকা তারা তৈরি করেছে। সেখানে রয়েছে অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদের নাম। ছাত্র প্রতিনিধি হিসেবে দুজন থাকতে পারেন বলে জানা যাচ্ছে। তাঁরা হতে পারেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অভ্যন্তরীণ আলোচনা প্রায় সময় করি। আগামীকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে। তবে কারা সেখানে আছেন, সেটা আমরা ডিসক্লোজ করছি না।’
তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ড. মাহফুজুল হক, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোরশেদ খান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, আইনজীবী শাহদীন মালিক, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মঈনুল ইসলাম, নিউএইজ-এর সম্পাদক নুরুল কবির, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী