অবরোধ: ফাঁকা গাবতলী, ছাড়ছে না দূরপাল্লার বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
ফাইল ছবি
বিএনপি-জামায়াত ঘোষিত দেশজুড়ে অবরোধের দ্বিতীয় দিন আজ। এদিন গাবতলী এলাকায় গণপরিবহনগুলোকে স্বাভাবিক গতিতেই চলাচল করতে দেখা যায়। তবে অবরোধ আতঙ্কে সড়কে যান চলাচল কম। যে কারণে পুরো এলাকা অনেকটাই ফাঁকা। এছাড়া অবরোধের কারণে বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস।
বুধবার (১ নভেম্বর) ভোরে গাবতলী মোড় ও বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সড়কে চলাচল করছে গণপরিবহন। রাস্তায় বের হওয়া যাত্রীরা স্বাভাবিক দিনের মতোই বাসে চড়তে পারছেন। তবে যান চলাচল ও যাত্রী সংখ্যা কম। এছাড়া সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।
সাভারগামী যাত্রী হেলাল উদ্দিন বলেন, আজ বাস পেতে তেমন কোনো ভোগান্তি হয়নি। দু-একটা রুটের বাস কিছুটা কম ছিল, কিন্তু সব ধরনের গাড়িই চলাচল করছে।
পুলিশি নিরাপত্তায় কক্সবাজার ছাড়ছেন আটকে পড়া পর্যটকরা
রাজনৈতিক উত্তেজনা রোধে সর্বোচ্চ সংযম অবলম্বন করুন
আরেক যাত্রী মুহাম্মদ রেজাউল করিম বলেন, গতকাল যে একটা ভোগান্তি কাজ করেছিল, আজ তা কম। ঝামেলা ছাড়াই আজ বাসে চড়া যাচ্ছে।
অভ্যন্তরীণ বাস চললেও গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস। অধিকাংশ বাসের টিকিট কাউন্টার বন্ধ। যাত্রীর সংখ্যাও হাতে গোনা দু-একজন। বাস সংশ্লিষ্টরা বলছেন, অবরোধ আতঙ্কেই ছাড়া হচ্ছে না কোনো বাস। একই কারণে যাত্রীদের সংখ্যাও অনেক কম।
এ বিষয়ে দক্ষিণবঙ্গগামী কমফোর্ট লাইন কাউন্টারের ম্যানেজার ইউসুফ আহমেদ বলেন, সকাল থেকে তো বাস ছাড়ার জন্যই বসে আছি। কিন্তু একটা যাত্রীও তো আসছে না। ফলে দু-একটা কাউন্টার ছাড়া সব বাস বন্ধ আছে।
তিনি বলেন, অবরোধের কারণে যদি একটা বাস পুড়ে যায়, সেটা তো মালিকের জন্য অনেক বড় ক্ষতি। তাই কেউ রিস্ক নিতে চাচ্ছে না।
গাবতলী থেকে দূরপাল্লার বাস ছাড়ছেও কম, আবার ঢাকার বাইরে থেকে বাস প্রবেশের সংখ্যাও খুব সীমিত। কেবলমাত্র মানিকগঞ্জ-পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনকে চলাচল করতে দেখা যায়।
তবে অবরোধ কর্মসূচির পক্ষে গাবতলী এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











