অযোধ্যায় রাম মন্দির, উদ্বোধন আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
অপেক্ষার পালা ফুরাচ্ছে ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের। দেশটির উচ্চ আদালতের আদেশে অনুমতি পাওয়ার পাঁচ বছরের মাথায় উত্তর প্রদেশের অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির।
রাম মন্দিরে রামের মূর্তি রামলালায় ‘প্রাণপ্রতিষ্ঠা’র সময় সমাগত। আর কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রাণ প্রতিষ্ঠা’ নামের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,সোমবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মন্দিরের উদ্বোধনীয় অনুষ্ঠানের সূচনা করবেন নরেন্দ্র মোদি।
এরই মধ্যে রঙিন বাতির আলোকসজ্জা ও গান-বাজনায় জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। লতা মঙ্গেশকর চকে মোতায়েন করা হয়েছে রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) সদস্যদের।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ হাজার অতিথি এই অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়াও ৫০৬ জনের আমন্ত্রিত তালিকায় রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় অতিথি, তারকা, কূটনীতিবিদ, বিচারক, মহাযাজকও উপস্থিত থাকবেন। বলিউড তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষিত, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, রনবীর কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, অজয় দেবগন, হেমা মালিনী, সানি দেওল, আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। এছাড়া দক্ষিণী তারকা রজনীকান্ত, আল্লু অর্জুন, চিরঞ্জীবিও রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।
সারাদেশের সিনেমা হলগুলোতে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। সরাসরি সম্প্রচার হবে দেশের বাইরে ভারতের বিভিন্ন দূতাবাস, কনস্যুলেট ভবনগুলোতেও।
অযোধ্যায় রাম মন্দিরটি ৭০ একরের কমপ্লেক্সের ভেতর দুই দশমিক ৬৭ একর জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে এবং এর প্রথম পর্যায়ের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের নির্মাণকাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। প্রকল্পটির প্রাক্কলিত খরচ দেড় হাজার কোটি রূপি (১৮ কোটি ডলার)।
তবে এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এ ছাড়া শিবসেনার উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সিপিএমের সীতারাম ইয়েচুরিও জানিয়ে দিয়েছেন, ওই অনুষ্ঠানে তারা যাবেন না।
মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি ১৫২৮ সালে অযোধ্যায় মসজিদ তৈরি করেন, যা পরবর্তী সময়ে বাবরি মসজিদ নামে পরিচিতি লাভ করে। তবে হিন্দুদের দাবি, রাম জন্মভূমিতে ‘রামের মন্দির ভেঙে’ মসজিদটি তৈরি করা হয়েছে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হামলায় মসজিদটি ধ্বংস হয়। এরপর ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট বিতর্কিত জমির মালিকানার রায় মন্দিরের পক্ষে দেন। সেখানেই গড়ে তোলা হয় রামমন্দির।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











