অলিম্পিকে প্রথমবারই ব্যক্তিগত রেকর্ড গড়লেন দিয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
দিয়া সিদ্দিকী।
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৫টায় হবে। এর আগেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়ে গেছে। যেখানে প্রথম দিনই আরচারিতে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী।
আজ শুক্রবার ভোরে হয়ে গেছে আরচারি নারী এককের র্যাংকিং রাউন্ড। যেখানে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ পয়েন্ট অর্জন করে ৩৬তম হয়েছেন দিয়া সিদ্দিকী। এটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ পয়েন্ট। দিয়ার আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৬৩৪ পয়েন্ট।
র্যাংকিং রাউন্ডের শুরুটা খুব একটা ভাল ছিল না ১৭ বছর বয়সী দিয়ার। প্রথমার্ধে ৩৬০ পয়েন্টের মধ্যে পেয়েছিলেন মাত্র ৩০৭ পয়েন্ট, ছিলেন ৫৯ নম্বরে। তবে দ্বিতীয়ার্ধে আরও ৩২৬ পয়েন্ট অর্জন করে ৩৬ নম্বরে উঠে আসেন তিনি।
সবমিলিয়ে ৭২টি তীরের মধ্যে ১৯টিতে ১০ পয়েন্ট করে পেয়েছেন দিয়া। এছাড়া এক্স পেয়েছেন ৬টি। প্রথমার্ধের পঞ্চম রাউন্ডের শেষ শটে মাত্র ৬ পয়েন্ট পেয়েছিলেন তিনি।
দিয়ার ব্যক্তিগত রেকর্ডের দিন অবশ্য অলিম্পিক রেকর্ড গড়ে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার আরচার আন সান। প্রায় ২৫ বছর আগে ১৯৯৬ সালের অলিম্পিকে ৬৭৩ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েছিলেন ইউক্রেনের লিনা হেরাসিমেনকো।
সেই রেকর্ড ভেঙে এবার র্যাংকিং রাউন্ডেই ৬৮০ পয়েন্ট পেয়েছেন আন সান। শুধু তিনি একাই নয়, দক্ষিণ কোরিয়ার অন্য দুই আরচার জাঙ মিনহি ৬৭৭ ও কাঙ চায়ইয়ঙ পেয়েছেন ৬৭৫ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ার এ তিনজনই হয়েছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





