অ্যাথলেটিকস: ‘হার্ডলসের রাণী’ সেই সুমিতা রানী এখন...
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
‘এতদিন ধরে পায়ের ইনজুরিতে আছি, একবার খোঁজও নিলেন না ভাই’, আর্মি স্টেডিয়ামে জ্যাভলিন (বর্ষা) হাতে হাসিমাখা মুখে কথাগুলো বলেন এক সময়ে দেশের অ্যাথলেটিকসে ‘হার্ডলসের রাণী’ খ্যাত সুমিতা রানী।
প্রায় দুই দশক হার্ডলসের রাণী খেতাবটি ধরে রেখেছিলেন সুমিতা রানী। মাঝেমধ্যে দু-একবার কারো কাছে হারলেও ফের পুনরুদ্ধার করেছেন ১১০ মিটার হার্ডলসে সেরার খেতাব। পায়ের ইনজুরিতে খেলছেন না এবারও। তবে অ্যাথলেটিকস ছেড়ে দেননি বাংলাদেশ জেলের এই ক্রীাড়বিদ। নিজ দলের খেলোয়াড়দের নিয়ে এসেছেন। তাদের উৎসাহ দিচ্ছেন।
দেশের অ্যাথলেটিকস যে কজন অ্যাথলেটের নাম প্রথমেই আসবে, তাদের সাঁরিতেই রাখতে হবে প্রায় ৩০ বছরে ছুঁই ছুঁই সুমিতাকে। ২০০৩ সালে জুনিয়র থেকে সিনিয়রে নাম লিখিয়েই স্বর্ণ জিতে প্রচারের আলোয় এসেছিলেন সুমিতা। তারপর আর পেছনে ফিরে তাকাননি। জাতীয় চ্যাম্পিয়নশিপ ও সামার মিট মিলিয়ে ৯টি স্বর্ণ জিতে হার্ডলসে অনন্য নজির স্থাপন করেন সুমিতা। মাঝে ২০০৬ সালে কলম্বো সাউথ এশিয়ান (এসএ) গেমস ও ২০১০ সালে ঢাকা এসএ গেমসে (পাকিস্তানের কাছে ফটোফিনিশিংয়ে হার) দু’টি রুপা জিতেছেন সুমিতা। একবার কমনওয়েলথ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সুমিতা। তারপর আর আন্তর্জাতিক আসরে ডাক পাননি।
নারীদের হার্ডলসে জাতীয় ও সামার মিলিয়ে ৯ বার স্বর্ণ জিতে নিজেকে করেছিলেন অপ্রতিরোধ্য। কিন্তু ইনজুরির কারণে চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মিটে খেলতে পারেননি তিনি। এবারও তাই। এই সুযোগে তামান্নাই জিতেছেন হার্ডলসে সেরার খেতাব। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে না নামলেও অ্যাথলেটিকসকে ভুলতে পারেননি। তার কথায়, ‘অ্যাথলেটিকস আমার রন্ধ্রে মিশে গেছে। কিভাবে ছেড়ে দেই বলুনতো। তাই খেলতে না পারলেও আমার দল বাংলাদেশ জেলের সঙ্গে এসেছি। ওদেরকে উৎসাহ দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যাতে পা ভালো হলে আবার ট্র্যাকে নামতে পারি।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











