আইসিইউ’র অভাবে মায়ের মৃত্যু, সাংবাদিক ছেলের আহাজারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদার
শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মারা গেছেন দেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদারের মা লুৎফা বেগম তাপাদার (৭৫)। মায়ের মৃত্যুর আগে তার চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খুঁজছিলেন একুশ। কিন্তু ভাগ্যে জোটেনি।
রোববার রাত ১০টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় লুৎফা বেগম তাপাদারকে। রাত ২টার দিকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। শ্বাসকষ্ট বেড়ে যায়। যে কারণে তাকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ওসমানী হাসপাতালের কোনো আইসিইউ খালি ছিল না। ভোর ৪টার দিকে মারা যান লুৎফা।
এর আগে রাত ৩টার দিকে ফেসবুকে মায়ের জন্য আইসিইউ চেয়ে একটি পোস্ট দেন একুশ। তিনি লেখেন, ‘আমার মায়ের জন্য কোনো আইসিইউ হবে? কেউ কি একটু সাহায্য করবেন?’ কিন্তু মায়ের জন্য আইসিইউর ব্যবস্থা করতে পারেননি এই সাংবাদিক।
আজ সোমবার জোহরের নামাজের পর বিয়ানীবাজারে গ্রামের বাড়িতে শ্বাশুড়ির জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান একুশের স্ত্রী সৃজিতা মিতু। পরে লুৎফা বেগমকে গ্রামের বাড়িতেই দাফন করা হয়।
নগরীর উপকণ্ঠের বটেশ্বর এলাকায় বসবাস করতেন লুৎফা বেগম তাপাদার। তার স্বামী যুক্তরাজ্যে থাকাকালীন মারা যান। দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন লুৎফা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




