আমরা এখন আর দুর্বল নই: নারী কারাতে শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ওপর নির্যাতন প্রতিরোধে নিজেদের মতামত জানিয়েছে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করতে আসা দিনাজপুরের জুবলি উচ্চ বিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থীরা। তাদের মতে, কারাতে প্রশিক্ষণই হোক নারী নির্যাতন প্রতিরোধের হাতিয়ার। প্রতিপক্ষকে আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছে তারা।
প্রশিক্ষণ গ্রহণ করতে আসা শিক্ষার্থী খুশি খাতুন বলেন, অনেকে মনে করেন নারীরা দুর্বল। কিন্তু কারাতে প্রশিক্ষণ নিয়ে আমরা এখন আর দুর্বল নই। আমাকে দুইটা আঘাত করলে আমিও পাল্টা আঘাত করতে পারব। তাই আমি বলি, আমরা নারী, আমরাও পারি।
দিনাজপুরের কয়েকটি প্রাতিষ্ঠানে স্কুলগামী ছাত্রীদেরকে জেলাটিতে কারাতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নিজের আত্মরক্ষার্থে এই কারাতে প্রশিক্ষণ গ্রহণ করছে জুবিলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাতিক নারী শিক্ষার্থীরা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় দুইজন কারাতে কোচের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
শিক্ষার্থী লাবিবা বলেন, কারাতে প্রশিক্ষণ শুধু নিজেকে আত্মরক্ষার্থেই নয়। এটি একটি আর্ন্তজাতিক মানের স্পোর্টস। তাই একদিন এই কারাতে প্রশিক্ষণ গ্রহণ শেষে আত্মরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম অর্জনের চেষ্টা করব ।
প্রশিক্ষক রাজু আহমেদ বলেন, কারাতে প্রশিক্ষণে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন কলাকৌশল শেখানো হচ্ছে। এখানকার ছাত্রীরা কারাতে শিখতে অনেকটা আগ্রহী। তাই তারা অতি তাড়াতাড়ি রপ্ত করতে পারছে কারাতের কলাকৌশল।
হেড কোচ এ, কে ,এম মাসুদুর রহমান মাসুদ , কারাতে শিখলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস হয় । এখন ছেলেদের তুলনায় অনেক বেশি আগ্রহী মেয়েরা। আমাদের সমাজে যেভাবে নারী নির্যাতনের সংখ্যা বেড়েছে। তার প্রতিবাদ করার একমাত্র হাতিয়ার হিসাবে কারাতের বিকল্প নেই।
এ বিষয়ে জুবলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বলেন, ছাত্রীদের আগ্রহ আর তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আমাদের ছাত্রীরা দেশের অগ্রগতির জন্য নানামুখী কাজে অংশ নেবে এমন প্রত্যাশা করি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


