আমরা চাই শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্বাস্থ্য-পুষ্টি উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সব স্কুল ক্লাবকে উৎসাহিত করতে হবে। আমরা চাই শিক্ষার্থীরা যা শিখবে, হাতে কলমে শিখবে। নতুন শিক্ষাক্রমকে সেভাবেই সাজিয়েছি। স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের কার্যক্রমও একই পথে হাঁটছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সিরাজগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত ‘স্বাস্থ্য সুরক্ষা ক্লাব’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সুরক্ষা ক্লাব কার্যক্রমের জন্য স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য-পুষ্টি উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কুল ক্লাব কার্যক্রমকে উৎসাহিত করা জরুরি। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে সরাসরি জ্ঞানলাভ করছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের আরও ক্লাবকে আমরা উৎসাহিত করতে চাই।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ এমপি, মমিন মণ্ডল এমপি, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ড. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এরপর দুপুরে বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্মরণীয় উচ্চবিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সরকার দুর্গম চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছে। সিরাজগঞ্জ যেহেতু নদীভাঙন এলাকা এখানে চরাঞ্চলে অনেক মানুষের বসবাস। এই অঞ্চলের শিক্ষার মানকে শহরের সঙ্গে তালমিলিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা হবে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের জন্য শিক্ষক ও জনবল কম রয়েছে। অঞ্চলভিত্তিক গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও বেগবান করা হবে। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যামিক পর্যায়ে পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলাম শিক্ষাও প্রদান করা হবে।
এ সময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সভাপতি আবদুল মমিন মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মো: শফিউল্লাহ উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস উপস্থিত ছিলেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


