ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১০ নভেম্বর) ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। ইয়ন মরগ্যান বাহিনীর বিপক্ষে কিউইদের জয় ৫ উইকেটে। ইংল্যান্ডের দেওয়া ১৬৭ রানের টার্গেট ৬ বল হাতে রেখে পেরিয়েছে কেন উইলিয়ামসন বাহিনী।
ইংল্যান্ডের দেওয়া ১৬৬ রানের জবাব দিতে নেমে ব্যর্থ হন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ও দলপতি কেন উইলিয়ামসন। ১৩ রানের মাথায়ই দুই উইকেট হারিয়ে ফেলে কিউই শিবির। ৪ রানে গাপটিল ও ৫ রানে উইলিয়ামসন ক্রিস ওকসের বলে প্যাভিলিয়নে ফিরেন। গাপটিল আউট হলেও ইনিংস ধরে রাখেন আরেক ওপেনার ড্যারেল মিচেল। ডেভন কনওয়ে তাকে লম্বা একটা সময় সঙ্গ দেন।
ড্যারেল মিচেলকে সঙ্গ দেওয়ার পাশাপাশি লক্ষ্যের দিকেও অবিচল ছিলেন কনওয়ে। লিয়াম লিভিংস্টোনের শিকার হওয়ার আগে ৩৮ বলে তিনি স্কোর বোর্ডে যোগ করেন ৪৬ রান। এরপর খুব দ্রুত গ্লেন ফিলিপসকেও হারিয়ে ফেলে উইলিয়ামসন বাহিনী। লিভিংস্টোনের বলে সীমানার একেবারে কাছেই স্যাম বিলিংসের তালুবন্দী হন তিনি।
ফিলিপস সাজঘরে ফিরলে ১১ বলে ঝড়ো ২৭ রানের ইনিংস আসে জিমি নিশামের ব্যাট থেকে। বেশ কয়েকবার নিশ্চিত ক্যাচের হাত থেকেও বাঁচেন তিনি। শেষ পর্যন্ত আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষ দিকে নিউজিল্যান্ডের হয়ে ম্যাচ বের করে আনেন ড্যারেল মিচেল। ৪৭ বলে ৭২ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। মিচেলের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছয়ের মার। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন। এক উইকেট পান রশিদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ইংল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জস বাটলার ও জনি বেয়ারস্টো ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও ১০ ওভারের আগে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংলিশ শিবির। জনি বেয়ারস্টো ১৩ রানে অ্যাডাম মিলনের ও জস বাটলার ২৯ রানে ইশ সোধির শিকারে পরিণত হন। ৫৩ রানে দুই উইকেট হারিয়ে ইয়ন মরগ্যান বাহিনী যে চাপে পড়েছিল তা সামাল দেন ডেভিড মালান ও মঈন আলি মিলে।
শুরুতে ধীর গতির ইনিংস খেললেও শেষ দিকে মেরে খেলেন দুজনেই। ৩০ বলে ৪২ রান করার পর টিম সাউদির বলে উইকেটরক্ষক ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন মালান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। মালান ফিরে গেলে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে রানের চাকা সচল রাখেন মঈন। জিমি নিশামকে বাউন্ডারি মারতে গিয়ে ১০ বলে ১৭ রান করে সীমানার কাছে মিচেল স্যান্টনারের ক্যাচবন্দী হন লিভিংস্টোন। মঈন শেষ পর্যন্ত টিকে থেকে ৩৭ বলে করেন ৫১ রান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়ের মার। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন সাউদি, মিলনে, জিমি নিশাম ও সোধি।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











