ইসরাইল-হামাস যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে শিশু হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার
ছবি: হত্যাকারী জোসেফ জুবা। পাশে নিহত শিশুটি।
ইসরাইল এবং হামাস যুদ্ধের জের ধরে এক মুসলিম নারী এবং তার ছয় বছর বয়সী শিশু ছেলেকে উপুর্যপুরি ছুরিকাঘাত করা হয়েছে। রোববার জোসেফ জুবা নামের তাদের বাড়িওয়ালার বিরুদ্ধে হত্যা এবং ঘৃণামূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
২৬ বার ছুরিকাঘাত করার কারণে শিশুটি হাসপাতালে মারা যায়। তবে ৩২ বছর বয়সী শিশুটির মা শনিবারের ‘জঘন্য’ হামলা থেকে আপাতত বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।
ইলিনয়ের উইল কাউন্টির শেরিফের অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শেরিফের অফিস জানায়, হামাস ও ইসরাইলিদের সাথে চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ৭১ বছর বয়সী জোসেফ জুবা নামের এক বৃদ্ধ এই মা-শিশুকে ছুরকাঘাত করে। কারণ, তারা মুসলিম।
বিবৃতিতে বলা হয়েছে, শিকাগোর ৬৪ কিলোমিটার ৪০ মাইল পশ্চিমে হত্যাকান্ডর ঘটনা ঘটেছে।
শেরিফের কার্যালয় বিশদ বিবরণ বা ভিকটিমদের জাতীয়তা দেয়নি, তবে আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের শিকাগো অফিস শিশুটিকে ফিলিস্তিনি-আমেরিকান বলে বর্ণনা করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যখন ওই নারী ৯১১ নম্বরে কল করতে সক্ষম হয়েছিল যখন সে বাড়িওয়ালার সাথে লড়াই করেছিল।
শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বাসভবনের ভিতরের একটি শয়নকক্ষে দু’জনকে খুঁজে পেয়েছেন। উভয়ের বুক, গলা এবং উপরের অংশে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ময়নাতদন্তের সময় ছেলেটির পেট থেকে সাত ইঞ্চি লম্বা একটি ছুরি বের করা হয়।
পুলিশ সেখানে পৌঁছে দেখতে পায় জুবা বাসভবনের ড্রাইভওয়ের কাছে মাটিতে বসে আছে। হত্যা, খুনের চেষ্টা এবং ঘৃণামূলক অপরাধের দু’টি অভিযোগে অভিযুক্ত হওয়ার আগে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা











