উৎসবমুখর পরিবেশে ঢাকা-১০ আসনে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্র। ছবি: উইমেননিউজ২৪.কম।
উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।
আজ রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঢাকা-১০ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা -১০ আসনের ঢাকা সিটি কলেজের পোলিং এজেন্ট মোস্তফা নূর মো. পলাশ উইমেননিউজ২৪.কম-কে বলেন, সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নিদিষ্ট সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সময় যত যাচ্ছে ভোটারের সংখ্যা বাড়ছে।
ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২৭৫ ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৬১। এই সংসদীয় আসনে হিজড়া ভোটার আছেন ৩ জন। এই আসনের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড হলো—১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা হলেন—আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির শামসুল আলম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শাহজাহান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইফতেখার ও টেলিভিশন প্রতীক নিয়ে ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ বাহারানে সুলতান বাহার।
জানা গেছে, নির্বাচন উপলক্ষে রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। এছাড়া নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে এবার ২৯৯ আসনে হবে নির্বাচন। এবার ২৯৯ সংসদীয় আসনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২৷ মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






