একুশে আগস্টে প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা: কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
একুশে আগস্টের হামলার প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও সে সময়ের প্রধান বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আইভী রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, আজ আইভী রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনও অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।
গ্রেনেড হামলার বিচারকাজ নিয়ে কাদের বলেন, (নিম্ন আদালতে) বিচার শেষ হয়েছে। এখন সেটি উচ্চ আদালতে আপিল শুনানিতে আছে। করোনার কারণে বিলম্ব হলেও অচিরেই শুনানি হবে বলে মন্ত্রী (আইনমন্ত্রী) মহোদয় সূত্রে জানতে পেরেছি।
ওবায়দুল কাদেরের ফুল নিবেদন শেষে আইভী রহমানের কবরে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এর মধ্যে আছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, তাতি লীগ, কৃষক লীগ।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


