কঙ্গোয় ভয়াবহ বন্যা, মৃত্যু ৪০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
তীব্র বন্যার কবলে পড়েছে আফ্রিকার দেশ কঙ্গো। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটির বুকাভু শহরে প্রাণ গেছে কমপক্ষে ৪০ জনের।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে টানা কয়েকঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হয়। বর্জ্য আটকে বন্ধ হয়ে যায় শহরের পানি চলাচলের মূল রাস্তা। যেকারণে আটকে যায় বৃষ্টির পানি। এতে জলাবদ্ধতাও তৈরি হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কয়েকশ আবাসিক ভবন। বাস্তুচ্যুত হয়েছেন হাজারের বেশি মানুষ।
কর্তৃপক্ষ আরও জানায়, ভূমিধসের কারণে বহু হতাহত হয়েছে। বন্যা ও ভূমিধসে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া কাসাই প্রদেশের অসংখ্য বাড়িঘর, গির্জা ও রাস্তাও বিধ্বস্ত হয়েছে।
তাইওয়ানের নির্বাচন : চীন বনাম যুক্তরাষ্ট্র
বুধবার (১০ জানুয়ারি) কিনশাসা পয়েন্টে নদীর পানি বেড়ে সমুদ্র সমতল থেকে ৬ দশমিক ২০ মিটার (২০.৩৪ ফুট) উচ্চতায় ওঠে। এর আগে ১৯৬১ সালে এই পয়েন্টে কঙ্গো নদীর পানি রেকর্ড ৬ দশমিক ২৬ মিটার উচ্চতায় উঠেছিল। এছাড়া দেশের ভেতরের দিকে অস্বাভাবিক ভারী বৃষ্টির পর নদীটিতে বন্যা দেখা দিয়েছে। ফলে নদীর আশপাশে বসবাসকারী মানুষ বাধ্য হয়েই এলাকা ছেড়ে যাচ্ছে।
এদিকে ৬০ বছরের মধ্যে কঙ্গো নদীর পানি সর্বোচ্চ স্তরে পৌঁছানোর কারণে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও কঙ্গো রিপাবলিকে গত কয়েক মাসে প্রাণহানি হয়েছে তিনশ জনের বেশি মানুষের। খবর রয়টার্সের।
জানা গেছে, ত্রুটিপূর্ণ নগর পরিকল্পনা ও দুর্বল অবকাঠামো আফ্রিকার কিছু দেশ আকস্মিক বন্যা মোকাবিলায় অক্ষম হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এসব দেশে ঘন ঘন ভারী বৃষ্টি হচ্ছে আর তাতে দেখা দিচ্ছে এমন বন্যা।
কঙ্গোর নদীপথ প্রশাসন জানায়, ডিসেম্বরের শেষ দিকেই কঙ্গো নদীর পানির স্তর বাড়ার বিষয়টি লক্ষ করেছিল; তখন তারা সতর্ক করে বলেছিল, রাজধানী কিনশাসার প্লাবনভূমির প্রায় পুরোটাই বন্যার কবলে পড়তে পারে।
মন্ত্রণালয়টি গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে, ৩ লাখের মতো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ বাড়িঘর ধ্বংস হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






