কাল মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘খাঁচা’
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
আগামীকাল দেশের ছয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘খাঁচা’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার পরিচালক আকরাম খান। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘খাঁচা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও পরচিালক নিজে।
‘খাঁচা’ মুক্তি উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিনেমার অভিনয়শিল্পী মামুনুর রশীদ ও আবুল কালাম আজাদ এবং পরিচালক আকরাম খান।
আকরাম খান বলেন, ‘এই গল্প ১৯৬৮ সালে লেখা আর আমার জন্ম ১৯৭৪ সালে। এরপরও খুব তাড়াতাড়ি সংযোগ ঘটাতে পেরেছি। দর্শক সমসাময়িকতার জন্য সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন। সরোজিনী চরিত্রে জয়া আহসান অসম্ভব ভালো অভিনয় করেছেন। তাড়াহুড়োর কারণে এ সংবাদ সম্মেলনে আসতে পারেননি জয়া। আরেকটু সময় পেলে আসতে পারতেন।’
‘খাঁচা’ সিনেমায় জয়া ছাড়া আরও যারা অভিনয় করেছেন, তারা হলেন চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আকরাম খান, সাদিকা রহমান, মামুনুর রশীদ, মাহবুবা রেজানুর প্রমুখ।
রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স ছাড়া সিনেমাটি মুক্তি পাচ্ছে ছায়াবাণী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), টি কে সিনেপ্লেক্স (সিরাজদিখান) এবং কল্লোলে (মধুপুর)।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



