ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৬:২০:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

কেমন হবে ফাগুনের সাজ

অন্তরা আলম | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪৬ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

কেমন হবে ফাগুনের সাজ? প্রথমেই আশা যাক চুলের সাজের কথায়। ফাল্গুনের সাজ হিসেবে খোলা চুলই বেশি মানায়। তাই চুল খোলা রাখুন। আর মাথায় কাঁচা ফুলের ক্রাউন পরুন। শাহবাগের দিকে ৩০-১০০ টাকার ভেতরে পাবেন এসব ফুলের ক্রাউন। আপনার ফাল্গুনের সৌন্দর্যের মাত্রা বহুগুনে বাড়িয়ে দিবে এই ক্রাউন।

 

নেহাৎ যদি চুল খোলা রাখতে অস্বস্তি বোধ করে থাকেন তবে খেজুর বেনী বা খোপা করে নিতে পারেন। তাতে গাঁদা কিংবা জারবেরা ফুল জড়িয়ে নিতে ভুলবেন না যেন।

 

ফাল্গুনের সাজে সজীবতা ধরে রাখতে চেষ্টা করুন। ভারী মেকআপ একদমই করবেন না। মনে রাখবেন, পহেলা ফাল্গুন প্রকৃতিকে বরন করার উৎসব তাই প্রাকৃতিক থাকাই শ্রেয়। চোখে একটু কাজল লাগিয়ে নিন আর ঠোটে হালকা রঙের লিপস্টিক। এতটুকুও যথেষ্ট। বাড়তি সাজ হিসেবে চোখে হালকা শেডের আইশ্যাডো আর কপালে একটা টিপ ব্যবহার করতে পারেন।

 

হাতে কাঁচের চুড়ি পরুন। এক রঙের চুড়ি না পরে বিভিন্ন রঙের মিলিয়ে পরুন। ভালো লাগবে। চাইলে চিকন ফুলের মালাও হাতে জড়িয়ে নিতে পারেন।