ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:০৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

খালেদাকে ইফতারের দাওয়াত প্রধানমন্ত্রীর

আপডেট: ১১:৪৯ এএম, ১০ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

Hasina_Khaleda-052013080507564220130805083419স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশের রাজনীতিবিদদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার শেখ আখতার হোসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। এর আগে গত ২ জুলাই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে  ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাতে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। গত বছর খালেদা জিয়া যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখনো তাকে প্রধানমন্ত্রীর ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে খালেদা জিয়াও সেই ইফতারে যাননি। ১০.০৭.২০১৪